জাল-জালিয়াতি সৃষ্টির মাধ্যমে জমি দখলের পাঁয়তারা

জাল-জালিয়াতি সৃষ্টির মাধ্যমে জমি দখলের পাঁয়তারা
ছবিঃ মশিউর

দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পুরন্দর পুর গ্রামের মৃত হারেজ মালিথার ছেলে আলম হোসেনের বিরুদ্ধে জাল জালিয়াতের মাধ্যমে অন্যের ওয়ারিশের জমি নিজের মা সাজিয়ে নিজে ওয়ারিশ দাবি করে জমি দখলের পাঁয়তারা করছে ৷ দৈনিক বিজয় নিউজের অনুসন্ধানে এসব তথ্য বের হয়ে আসে৷ জানা গেছে মৃত হারেজ মালিথার ১ম স্ত্রী ১৯৮৫ সালে নি:সন্তান অবস্থায় মারা গেলে ঐ ব্যক্তি ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়৷ কিন্তু ২য় পক্ষের পুত্র আলম হোসেন ১ম পক্ষের রেখা যাওয়া সমস্ত সম্পদ নিজের বলে দাবি জানাই৷ এছাড়া ১ম পক্ষের মৃত্যুর সময় তার মা তখন ও জীবিত ছিল৷ পারিবারিক ভাবে জানা যায় এই জমি জাল জালিয়াতের মাধ্যমে ২য় পক্ষের ছেলে একটি দলিল সৃষ্টি করে ৷ কিন্তু সৃষ্টি দলিলের ভায়া দলিলের কোন নম্বর পাওয়া যায় নাই৷ যা মালিকের মুল দলিলের দাগ নম্বর ও খতিয়ানের ও কোন মিল নেই৷ আবার দলিল সৃষ্টি কালে মা ও মেয়ে উভয়ে জীবিত ছিল ৷ অনুসন্ধানে জানা যায় এই বিষয়ে চুয়াডাঙ্গা কোর্ট বার হলে উভয়ের উকিলের মাধ্যমে ঐ দলিল যাচাই বাছাই করে সৃষ্টি দলিলটি কার্যকরী না বলে জিপি মহোদয় লিখিত ভাবে জানিয়ে দেন৷ এরপরও ১ ম পক্ষের ওয়ারিশ হিসাবে মো আবেদ আলির ভোগ দখলে থাকা জমি দখলের পাঁয়তারা করছে ৷ আরও জানা যায় ২য় পক্ষের ছেলে আলম ১ম পক্ষের ওয়ারিশদের নাম হয়রানিমূলক অনন্ত আটটি মিথ্যা মামলা দায়ের করে যা সবই প্রায় খারিজ হওয়ার পথে ৷ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এই সব জাল জালিয়াতকারিকে শাস্তির মুখোমুখি করা খুবই জরুরি ৷

দৈনিক বিজয় নিউজ/ মশিউর