মনোহরদীতে বৈশাখী মেলায় ইউ.পি সদস্যের নেতৃত্বে জুয়ার আসর বসানোর অভিযোগ

মনোহরদীতে বৈশাখী মেলায় ইউ.পি সদস্যের নেতৃত্বে জুয়ার আসর বসানোর অভিযোগ
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে জুয়ার আসরের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য সবির মিয়া,র বিরুদ্ধে।  জানা গেছে, তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নে হরিনারায়নপুর বাংলা ঘর রেস্টুরেন্টের পাশে বৈশাখী মেলা উপলক্ষে এই জুয়ার আসর বসিয়েছেন । মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই জুয়ার আসর।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,  দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ মাহমুদ খান(বাহালুল) এর ছত্র ছায়ায় জুয়া মাদক কারবারি,র কাজ করান ইউ.পি সদস্য সবির মিয়াকে দিয়ে। চেয়ারম্যান নিজেও প্রতিদিন মাদক সেবন করেন। তিনি দেনদরবার করতে গেলেও মাদক সেবন করে চোখ লাল করে দরবার করতে যান। এলাকায় যত অপরাধ কাজ চলে সব চেয়ারম্যানের ছত্রছায়ায় হয়ে থাকে। স্থানীয়রা প্রতিবাদ করতে ভয় পায়।

সরেজমিনে দেখা গেছে, হরিনারায়নপুর লাখপুর বাংলা ঘর রেস্টুরেন্টের পাশে লাখ লাখ টাকার জুয়ার আসর বসেছে। আর এই জুয়া আসক্তি হচ্ছেন কিশোর যুবক সহ নানা বয়সের মানুষ। এলাকার স্থানীয় কিশোর যুবকদের ভাড়া করে এখানে পাহাড়াও বসানো হয়েছে। ৯ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য সবির মিয়া বাংলাঘর রেস্টুরেন্টের ভিতরে বসে পাহাড়া দিচ্ছেন। সাংবাদিক এসেছে খবর পেয়ে তাৎক্ষণিক সটকে পড়েন সবির মেম্বার‌।

এদিকে মেম্বার সটকে পড়ার পর সবির মেম্বারকে কল করে সাংবাদিক পরিচয় দেয়ার পর ফোনটি কেটে দেন। এরপর একাধিকবার কল করার পরও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে বক্তব্য নিতে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ মাহমুদ খান (বাহালুল)'কে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম