কেশবপুরে সাতবাড়িয়া খালে শাপলা তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হালিমপুর এলাকায় খালে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর-২৬) সকালে দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই ভাই-বোন বাড়ির পাশের একটি খালে শাপলা তুলতে যায়। একপর্যায়ে শাপলা তুলতে গিয়ে বোন গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য ভাই পানিতে এগিয়ে গেলে সেও পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে দুই সন্তান বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় খালে অনুসন্ধান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, উদ্ধারের সময় দুই ভাই-বোনের হাত একসঙ্গে ধরা অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ