চুয়াডাঙ্গা বিএনপির আস্থার প্রতীক এখনও মাহমুদ হাসান খান বাবু
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বর্তমান বাংলাদেশ গার্মেন্টস শিল্পের সভাপতি মাহমুদ হাসান খান বাবু তার নির্বাচনী এলাকায় মানুষের মাঝে এখনও জনপ্রিয়তায় শীর্ষে আছেন ৷ গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী রুহুল আমিনের কাছে পরাজিত হয়ে ও এলাকার সাধারণ মানুষের কাছে তিনি প্রিয় একজন মানুষ ৷ এলাকার সাধারণ মানুষের দাবি বিএনপির কিছু সুবিধাবাদী নেতাদের দখলদার আর চাঁদাবাজির কারনে তার এই ভরাডুবি ৷দৈনিক বিজয় নিউজের অনুসন্ধানে জানা যায় আওয়ামীলীগের সাধারণ ভোটারের ভোট বিএনপি নিতে ব্যর্থ হয় ৷ এছাড়াও বিএনপির কিছু দলীয় কোন্দলের কারনেও এই ভরাডুবি ৷ এলাকার দাবি ভোটে হার জিত হতেই পারে কিন্তু বাবু খান আমাদের মাঝে ফিরে আসুক৷ সাধারণ মানুষের এখন একটাই আওয়াজ আমাদের ভুল হয়েছে ৷ এলাকার উন্নয়নের জন্য একমাত্র বাবু খান যোগ্য ৷দৈনিক বিজয় নিউজের একান্ত সাক্ষাৎকার এসব তথ্য উঠে আসে৷
দৈনিক বিজয় নিউজ/ মশিউর