বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪৩১ ও ঈদ পুনর্মিলনী
দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪৩১ ও ঈদ পুনর্মিলনী পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বর্ষবরন ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে কেক কর্তন করা হয়। এতে অংশ গ্রহন করেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল হোসেন, ডাঃ সামির হোসেন মিশু, ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন সভাপতি সহিদুল ইসলাম, এর সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, রাজিবুল ইসলাম খান রাজু, ইউপি চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, প্যানেল চেয়ারম্যান মির্জা হাকিম মন্ডল, সাবেক সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ সহ ১১ টি ইউনিয়ন পরিষদের সচিব ও সদর উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। কেক কর্তন শেষে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে রয়েছে বাঙালী ঐতিহ্য পান্তা ভাত, সাদা ভাত, বিভিন্ন রকমের ভর্তা, সবজি, মাছ, ডিম, মুরগির মাংস, খিচুরি, কটকটি,দই, কেক।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম