নওগাঁ সদর উপজেলায় মন্দির মসজিদ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেন এমপি ধলু

নওগাঁ সদর উপজেলায় মন্দির মসজিদ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেন এমপি ধলু
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

২০২৫–২৬ অর্থবছরে নওগাঁ জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে। সমবার (১২ অক্টোবর) স্থানীয় সংসদ সদস্য (নওগাঁ-৫) মো. জাহিদুল ইসলাম ধলুর অভিপ্রায় অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের মসজিদ, মন্দির, ঈদগাহ ও মহাস্মশানের জন্য এসব চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও প্রয়োজনীয় কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে এ আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার