ঠাকুরগাঁওয়ে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় প্রাণ গেল ১৪ বছরের কিশোরীর

ঠাকুরগাঁওয়ে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় প্রাণ গেল ১৪ বছরের কিশোরীর
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বাজার এলাকায় ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহনের একটি নাইট কোচের ধাক্কায় সেতু রায় (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পূজা দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূজা দেখা শেষে বাড়ি ফেরার সময় সড়কে গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা গামী একটি নাইট কোচের ধাক্কায় গুরুতর আহত হয় কিশোরী সেতু রায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত সেতু রায় ঠাকুরগাঁওয়ের বড় ভবানী এলাকার বাসিন্দা। তার বাবার নাম জিতেন রায়। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম