ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ আসামি
দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে চার আসামিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুলিশ সুপার, ময়মনসিংহের দিকনির্দেশনায় এবং গৌরীপুর সার্কেলের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে জিআর সাজা পরোয়ানামূলে একজন এবং নন-জিআর পরোয়ানামূলে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোট চার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল