বুড়িচং উপজেলা বাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন নান্টু ঘোষ
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌরসভার শ্রী শ্রী দক্ষিণা কালীবাড়ির সাংগঠনিক সম্পাদক নান্টু ঘোষ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির চিরন্তন ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। আমাদের এই ভূখণ্ড সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে আমরা সবাই মিলে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ে তুলবো।” তিনি মণ্ডপগুলোতে উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রতিটি পরিবারের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ