ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার ০১

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার ০১
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করে মো. সিরাজুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত ১২টা ৩৫ মিনিটে ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায়, গৌরীপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ কর্মকারের তত্ত্বাবধানে এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় ধামদী এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ওই মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা হতো বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবেও কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিকে ঈশ্বরগঞ্জ থানার একটি ক্যাসিনো মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জের থানা পুলিশ জানিয়েছে, মাদক, অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল