কাঝর দিঘীর পাড় গ্রামের দানশীল ব্যক্তিত্ব ভূমি দাতা প্রয়াত সুনীল কান্তি বড়ুয়া'র সহধর্মিনী রূপালী রাণী বড়ুয়া'র সাথে জেতবন বিহার পরিচালনা কমিটির প্রতিনিধির সাক্ষাৎ
দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ
অদ্য ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বৌদ্ধতীর্থ পল্লী কাঝর দিঘীর পাড় গ্রামের জন্মজাত, দানশীল ও সাংগঠনিক ব্যক্তিত্ব,লেখক, জেতবন বিহারের ভূমি দাতা প্রয়াত সুনীল কান্তি বড়ুয়া মহোদয়ের সহধর্মিনী, ধার্মিক উপাসিকা রূপালী রাণী বড়ুয়া'র সাথে নগরীর নন্দনকাননস্থ মানসী বিল্ডিং নিজ বাসায় কাঝর দিঘীর পাড় জেতবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সচ্চিতানন্দ মহাথের নেতৃত্বে বিহার পরিচালনা কমিটির একটি প্রতিনিধি দল সাক্ষাত করেছেন।
সাক্ষাত কালে উপস্থিত ছিলেন কাঝর দিঘীর পাড় জেতবন বিহার পুননির্মান কমিটির সভাপতি ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি বাবু মৃদুল কান্তি বড়ুয়া, জেতবন বিহার পূণর্ণিমান কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী সন্জিব কান্তি বড়ুয়া, জেতবন বিহার পুনর্ণিমান কমিটির অর্থ সম্পাদক বসু মিত্র বড়ুয়া, জেতবন বিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিজয় সিংহ বড়ুয়া ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, জেতবন বিহার পরিচলনা কমিটির সহ সভাপতি স্বপন বড়ুয়া, সমাজকর্মী, এ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বড়ুয়া, জেতবন বিহার পরিচলনা কমিটির সহ সাধারণ সম্পাদক ও দীপংকর প্রজ্ঞাবার্তা'র সম্পাদক প্রনব বড়ুয়া,জেতবন বিহার পরিচলনা কমিটির অর্থ সম্পাদক দীপু বড়ুয়া,সমাজকর্মী,বাবু যিশু বড়ুয়া, প্রকৌশলী ক্যারিংটন বড়ুয়া, বাবু নিপুল বড়ুয়া (মিন্টু) , বাবু সত্যজিত বড়ুয়া ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পুলক বড়ুয়া।
প্রতিনিধিবর্গ প্রয়াত সুনীল বড়ুয়া'র সহধর্মিনী রূপালী রাণী বড়ুয়াকে পুস্পস্থবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তার শারিরীক খোজ খবর নেন। পরে জেতবন বিহার পুননির্মান কমিটির সভাপতি মৃদুল কান্তি বড়ুয়া বৌদ্ধতীর্থ পল্লী কাঝর দিঘীর পাড় জেতবন বিহার পুননির্মানের মহাপরিকল্পনার বিষয়ে রুপালী রাণী বড়ুয়াকে বিস্তারিত বর্ণনা করেন এবং এই বিহার পুননির্মানে প্রয়াত সুনীল কান্তি বড়ুয়া'র পরিবারের পক্ষ থেকে প্রতিশ্রুতির অর্থদানের বিষয়টি পুনরায় স্বরণ করিয়ে দেন। এব্যাপারে রুপালী রাণী বড়ুয়া'র সাথে তখন রুপালী রাণী বড়ুয়া 'র কন্যা সন্তান সমাজকর্মী মিসেস তৃপ্তি রেখা বড়ুয়া উপস্থিত ছিলেন, দানশীল ব্যাক্তিত্ব শিল্পী রেখা বড়ুয়া'র সাথে প্রতিনিধিরা অনলাইনে কথা বলেছেন, পরে রুপালী রাণী বড়ুয়া বলেছেন আমার পুত্র-কণ্যাদের সাথে আলোচনা করে যতদ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থাগ্রহণ ।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া