গলাচিপায় মা ইলিশ ধরার দায়ে ১৪ জনের কারাদণ্ড
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে পরিচালিত অভিযানে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে ১৪ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২১ অক্টোবর) গলাচিপা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী