নওগাঁর সাপাহার সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছেন বিজিবি

নওগাঁর সাপাহার সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছেন বিজিবি
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২১ অক্টোবর বুধবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার উত্তর পাতারী এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আদাতালা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। জব্দ করা মদ সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার