মালিকানা জমি জোরপূর্বক দখল করে রাস্তা করার পাঁয়তারা

মালিকানা জমি জোরপূর্বক দখল করে রাস্তা করার পাঁয়তারা
ছবিঃ মশিউর

দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জীবননগর পুরন্দর পুর গ্রামের মৃত কাদের মন্ডল এবং নাদের মন্ডলের ছেলেদের জমি বেআইনি ভাবে জোরপূর্বক করে বাগানের জমির মাঝ বরাবর রাস্তা করার জন্য চাপ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে ৷ জানা গেছে সরকারি ভাবে রাস্তার বরাদ্দকৃত জায়গা থাকা সত্ত্বেও ব্যক্তি মালিকানা জমির মাঝ বরাবর দেওয়ার জন্য যাদের ইন্ধন আছে,তাদের অন্য কোনো উদ্দেশ থাকতে পারে বলে অনেকেই মত প্রকাশ করে ৷ সরেজমিনে অনেক গণমাধ্যম কর্মী তদন্ত করলে এলাকার সাধারণ জনগণ এমনটাই জানান৷ খননকৃত রাস্তার কাজ রাতের অন্ধকারে কে বা কারা কিছু অংশ মাটি দিয়ে ভরাট করেছে এবং মানুষের চলাচলের রাস্তা বন্ধ করেছে ৷ দৈনিক বিজয় নিউজের এই প্রতিবেদকের একান্ত সাক্ষাৎকারে জমির মালিক মো রফি(৫৫), মো জাকির হোসেন (৪৪), মো আশাদুল হক (৬০) তারা তাদের অভিযোগ তুলে ধরেন৷ তাদের অভিযোগ জামায়াতের কর্মী মো সাইফুল, আশরাফুল তারাই মূলত মুল রাস্তা বাদ দিয়ে এই বেআইনি ভাবে আমাদের জমি জোরপূর্বক ভাবে নেওয়ার চেষ্টা করছে ,তাদের দাবি সরকারের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমির মালিকদের জায়গায় কোন প্রকার হস্তক্ষেপ করার জন্য ৷

দৈনিক বিজয় নিউজ/ মশিউর