স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া

স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

দিনাজপুরের স্থায়ী বাসিন্দা খালেক মিয়া বর্তমানে কুমিল্লার বুড়িচংয়ে একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও মাকে নিয়ে অস্থায়ীভাবে বসবাস করছেন। জামাই পিঠা বিক্রির সামান্য আয় দিয়েই মূলত তার এই ছোট সংসারটি চলে। প্রতিদিন খুব ভোরে তিনি পিঠা বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হন এবং উপজেলার বিভিন্ন গ্রামের বসতবাড়ির পাশের রাস্তা, ফুটপাত, বিদ্যালয় ও দোকানের সামনে ঘুরে ঘুরে এই জামাই পিঠা বিক্রি করেন। তার পিঠার ক্রেতাদের একটি বড় অংশই হলো শিশুরা। প্রতিদিন দুই শ পিঠা বিক্রি করলে তার প্রায় ছয় শ টাকা আয় হয়। এই আয়ের টাকায় স্ত্রী ও মাকে নিয়ে বেশ সুন্দরভাবে সংসার পরিচালনা করা সম্ভব হয় বলে তিনি জানান। নিজের এই স্বল্প আয়েই সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পেরে তিনি নিজেকে একজন সুখী মানুষ বলে দাবি করেন। প্রত্যক্ষদর্শীরা তার এই ইতিবাচক বক্তব্য শুনে তাকে ধন্যবাদ জানান এবং জানান যে, সবারই খালেক মিয়ার মতো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবন পরিচালনা করা উচিত, তাহলে প্রত্যেকেই নিজেদের খালেক মিয়ার মতো সুখী মানুষ ভাবতে পারবেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ