নওগাঁর ধামইরহাট বাসুদেবপুরে বিজিবির বিশেষ অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

নওগাঁর ধামইরহাট বাসুদেবপুরে  বিজিবির বিশেষ অভিযানে ২৩ বোতল    ভারতীয় হুইস্কি জব্দ
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ অক্টোবর রবিবার রাত ১০টা ২০ মিনিটে উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ অভিযান চালানো হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চকিলাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ধামইরহাট থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার