লন্ডনে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক পারিবারিক নৈশভোজ অনুষ্ঠিত।

লন্ডনে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক পারিবারিক নৈশভোজ অনুষ্ঠিত।
ছবিঃ সাব্বির

দৈনিক বিজয় নিউজ  বিশেষ প্রতিনিধি:

মঙ্গলবার (২৭ অক্টোবর) পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটে অবস্থিত তুরকোয়েজ রেস্টুরেন্টে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক পারিবারিক নৈশভোজ ২০২৬  অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ২০০ জন কানাইঘাটবাসী, তাঁদের পরিবারের সদস্য এবং সংগঠনের সাবেক কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  রশিদ আহমদের পরিচালনায়  পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্বারী একরাম।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সিটি ব্যাংকের সাবেক পরিচালক এবং বাংলাদেশে গালফ এয়ারের সাবেক জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) জনাব মনোহর আলী। শিশুদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জনাব জনি।

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের  প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম আহমেদ চৌধুরী, সহ সভাপতি মোস্তফা জামাল, ফয়জুল করিম তোতা মিয়া, কামাল আহমেদ, আব্দুর রহমান বুলবুল, রুকনুল কবির , কোষাধ্যক্ষ ফাহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক  মাহতাবুর রহমান, ওয়েলফেয়ার সেক্রেটারি এনাম আহমদ, গাছবাড়ি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (জিডিএ) সেক্রেটারি সুলেমান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাসুম আহমদ, ইকবাল হোসেন, তাজুল আহমদ, এ  কে ইমন  চৌধুরি সোহেল, সোহেল আলম সহ আরও অনেকে।

উলেখ্য, প্রতি বছর সংগঠনটি গ্রীষ্ম ও শীতকালীন পারিবারিক নৈশভোজের আয়োজন করে। এ ছাড়া পবিত্র রমজান মাসে বৃহৎ ইফতার মাহফিল এবং বছরজুড়ে বিভিন্ন সভা, মতবিনিময় ও যোগাযোগ বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে। এসব সামাজিক আয়োজনের পাশাপাশি কানাইঘাটে মানবিক সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উদ্যোগেও সংগঠনটি ভূমিকা রাখে।

দৈনিক বিজয় নিউজ/ সাব্বির