মনোহরদীতে কেন্দ্রীয় ছাত্রদল এর সাবেক সভাপতি জুয়েল এর মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মনোহরদীতে কেন্দ্রীয় ছাত্রদল এর সাবেক সভাপতি জুয়েল এর মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

শুক্রবার (১৯ এপ্রিল)নরসিংদীর মনোহরদীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি,র জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এর মুক্তির দাবীতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের মধ্যস্থলে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শাফি উদ্দীন আকন্দ করুন এর অনুমতিক্রমে খিদিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা ইয়াকুব এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে খিদিরপুর ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক,শাহিন মিয়া,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা,মোশারফ,সোলেমান,মজিবুর,ইমাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 বৃহঃবার(১৮ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,জননেতা আবদুল কাদের ভূঁইয়া জুয়েল কে কেরানীগঞ্জ কেন্দ্রীয়   কারাগারে পাঠানো হয়েছে।এর আগে বুধবার(১৭ এপ্রিল)আদালতে জামিন চাইতে গেলে
সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।পৃথক পাঁচটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার এ আদেশ দেন। 
এ তথ্য নিশ্চিত করে আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন,গত বছরের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত রাজধানীর পল্টন, শাহজাহানপুর ও ধানমন্ডি থানার পৃথক পাঁচটি মামলায় আবদুল কাদের ভূঁইয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত।তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।ওই পাঁচটি মামলায় বুধবার আবদুল কাদের ভূঁইয়া জুয়েল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জুয়েলের জামিন আবেদন নাকচ করে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয়  কারাগারে পাঠানোর আদেশ দেন।উল্লেখ্য,গত বছরের ২২ ই নভেম্বর পল্টন থানার মামলায় আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৯ জনকে তিন বছর তিন মাস করে কারাদণ্ড দেন আদালত। মামলায় তাদের বিরুদ্ধে একটি প্রাইভেট কার ও একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়।এছাড়া ও গত ১ জানুয়ারি ধানমন্ডি থানার আরেকটি মামলায় আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের তিন বছর কারাদণ্ড দেন আদালত।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম