আনুষ্ঠানিক ভাবে চুয়াডাঙ্গা জেলায় ফ্যামিলি কার্ড যাচাই বাছাই কার্যক্রম শুরু

আনুষ্ঠানিক ভাবে চুয়াডাঙ্গা জেলায় ফ্যামিলি কার্ড  যাচাই বাছাই কার্যক্রম শুরু
ছবিঃ মশিউর

দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের ১ নং ওয়ার্ড পুরন্দর পুর গ্রাম থেকে ফ্যামিলি কার্ড যাচাই বাছাই কার্যক্রম শুরু হলো ৷ এই ওয়ার্ডের বিএনপির সভাপতি মো আবেদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু করা হয় ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মো আবদুস সালাম মাষ্টার সহ সভাপতি মো লিটন মোল্লা,আরও উপস্থিতি ছিলেন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মো আলম হোসেন ও বিএনপির যুব দলের সভাপতি মো মামুন মিয়া , এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ ৷ উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সেক্রেটারি বকুল বিশ্বাস ও অন্যান্য সদস্য বৃন্দ ৷ সকলে উপস্থিতিতে সবার উদ্দেশে সংক্ষিপ্ত আলোচনায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো আবদুস সালাম সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নের কথা উল্লেখ করেন৷ এই কার্ড নিয়ে বিরোধী দলের চক্রান্তের কথাও তুলে ধরেন৷ তারেক রহমানের আই হ্যাব এ প্লান এর বাস্তব চিত্র জনগণের মাঝে তুলে ধরার ও আহবান করেন ৷ বিরোধী দলের কোন ষড়যন্ত্র এই উন্নয়নের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না ৷ তিনি আরও বলেন এই ওয়ার্ডের প্রতিটি বিএনপি কর্মীকে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ৷ সর্বশেষ এই ফ্যামিলি কার্ড কিভাবে বিতরণ হবে তার দিক নির্দেশ ও প্রদান করেন৷ দৈনিক বিজয় নিউজের উপস্থিতিতে সরকারের এই সেবা মুলক প্রচারণা ধারন করা হয় ৷

দৈনিক বিজয় নিউজ/ মশিউর