বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ নভেম্বর রাজধানীর মতিঝিলে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল, দলের মুখপাত্র ও পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন নাফিজ মাহবুব ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সারাদেশে নতুন কমিটি গঠন, যোগ্য ও অভিজ্ঞ নেতাকর্মীদের সাংগঠনিক দায়িত্ব প্রদান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে দলের সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে পারস্পরিক যোগাযোগ, ঐক্য, দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে সারাদেশে পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানো ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনা ও পরামর্শক্রমে সারাদেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নেতৃত্বের সাথে উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে। সভায় সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান