মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন খান (৩৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া এলাকার আছমতিয়া এনতেজিয়া দাখিল মাদ্রাসার সামনের পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়। আটক শাহিন খান উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মো. ফিরোজ আলম খান ও সালমা বেগম দম্পতির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর এসআই (নিঃ) কাওসার আহমেদের নেতৃত্বে এএসআই মো. সালাউদ্দিন, এএসআই মো. আরিফ হোসেন ও কনস্টেবল মেহেদী হাসানসহ মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন খানের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, “এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা করেছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী