বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের কেশবপুরে কিছুক্ষণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী মহোদয়ের কেশবপুরে কিছুক্ষণ
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোরের জননেতা অনিন্দ্য ইসলাম অমিত খুলনা থেকে যশোরে ফেরার পথে কেশবপুরে যাত্রাবিরতি করেন। এসময় কেশবপুরে আনন্দ-উল্লাসের জোয়ার বয়ে যায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর-২৬) সন্ধ্যায় তিনি কেশবপুরে পৌঁছালে স্থানীয় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তাঁকে দলীয় কার্যালয়ে কিছু সময় অবস্থানের অনুরোধে দলীয় কার্যালয়ে সময় দেন। এ সময় তাঁকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে কার্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ প্রতিমন্ত্রী অনিদ্র ইসলাম অমিত মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাসসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। প্রতিমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ