ইয়াবা সহ যুবক গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন সরদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে কলাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় কালাম মাস্টারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক খানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে আল-আমিন সরদারকে আটক করে। এ সময় তার দখল থেকে ১৭ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আল-আমিন সরদার কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলসুখ রোড এলাকার ওহাব সরদারের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধ কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি ১৩ নভেম্বর ২০২৬ তারিখে রুজু করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী