জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে ফুল তোরা দিয়ে বরণ ও শুভেচ্ছা বিনিময়

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে ফুল তোরা দিয়ে বরণ ও শুভেচ্ছা বিনিময়
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ রংপুর বিভাগের বিভিন্ন জেলা সফর শেষ ঢাকার ফেরার পথে আজ শনিবার রাত ১০,০০ ঘটিকায় গোবিন্দগঞ্জ পৌছিলে তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কেন্দ্রীয় প্রতিনিধিদলে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটি নব নির্বাচিত নির্বাহী সভাপতি জনাব শাজাহান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার মজুমদার, সংগ্রামী মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম,সহ সভাপতি মমিনুর রশিদ শাহিন, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ,নির্বাহী কমিটি অন্যতম সদস্য ও গাইবান্ধা জেলা শাখা সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান সভাপতি জিল্লুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক মুক্তা৷ সরকার, দপ্তর সম্পাদক খসরু মাহমুদ, সাংবাদিক ওয়াজেদ আলী, ও সাজ্জাদ হোসেন সাবু,শহিদুল ইসলাম,সিজু মিয়া।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু