ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে।বৃদ্ধ মা-বাবাকে মার দূরের অভিযোগ সন্তান গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
নিজ পিতা-মাতাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে মোঃ নূর জামাল (৩৫) গ্রেফতার। ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব দেবাশীষ কর্মকার মহোদয়ের দিকনির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজ্জাদ রোমন মহোদয়ের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, নিজ পিতা-মাতাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁদের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়। উক্ত মামলার সূত্র ধরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত আসামি মোঃ নূর জামাল (৩৫)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
১। মোঃ নূর জামাল (৩৫), পিতা- আব্দুল হাই, মাতা- আম্বিয়া খাতুন, স্থায়ী ঠিকানা- গ্রাম: কাকনহাটি (ওয়ার্ড নং-০৯), উপজেলা ও থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ।
মামলার বিবরণ:
থানা: ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
এফআইআর নং- ১১, তারিখ: ১৫/১১/২০২৬ খ্রিঃ।
জি.আর নং- ২৪২, তারিখ: ১৫/১১/২০২৬ খ্রিঃ।
সময়: ০৮:২০ ঘটিকা।
ধারা: ৫(১), পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; তৎসহ ৪২৭/৫০৬/৩২৩, দণ্ডবিধি, ১৮৬০।
উল্লেখ্য, অদ্য ১৫/১১/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৮:২০ ঘটিকায় মামলা রুজু হওয়ার পর ঈশ্বরগঞ্জ থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে সকাল ০৯:৩০ ঘটিকার মধ্যে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল