পাবনায় মাছের ঘেড় দখল ও তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

পাবনায় মাছের ঘেড় দখল ও তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের অন্তর্গত চকভাঁড়ারা গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন গং এর চকভাঁড়ারা ও চিতুলিয়ার আংশিক এলাকায় অবস্থিত নিজস্ব ক্রয়কৃত ১৪ বিঘা জমির উপর মাছের ঘেড়ের শেষ সীমানায় আনুমানিক এক বিঘা জমি অবৈধভাবে দখল করে নিয়েছে এলাকার চিহ্নিত মহল। ঘেড়টি ১০ থেকে ১২ জনের একটি চিহ্নিত দল এসে সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক জাল দিয়ে মাছ ধরে নিয়ে যায় ও ঘেড়ের ক্ষতিসাধন করে। জমির মালিক মোঃ তোফাজ্জল হোসেন (৬৯) বলেন আমরা চার ভাই ও আমার স্ত্রী মিলে জমিটি ক্রয় করে তার খাজনা খারিজ দিয়ে দীর্ঘদিন ধরে আমরা সেখানে নানা প্রজাতির মাছ চাষ করছি কিন্তু গতকাল শনিবার দোগাছির মধ্য পাড়া গ্রামের মোঃ শফি খাঁ-পিতা আকুল খাঁ, মোঃ কাবল (৩৭) পিতা মোঃ শফি খা, মোঃ জিবলী (৬০) পিতা মৃত মাহমুদ ও কবির পিতা ময়েন খা গং এর যোগসাজশে আমাদের পুকুর নিজ সম্পত্তি দাবী করে মাছ ধরতে থাকে। এসময় আমি সেখানে তাদের বাঁধা দিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখম করার হুমকি দেয়। তারা জোর পূর্বক ঘেড়ের বাধ ভেঙে জায়গা ঘিরিতে থাকে ও উচ্চস্বরে বলে জায়গা ঘিরতে যারা বাধা দিবে তাদেরকে মাটিতে পুতে ফেলা হবে। এমন অবস্হা দেখে তোফাজ্জল হোসেন বলেন আমার ভাই ও পরিবার পরিজন নিয়ে সেখান থেকে প্রাণের ভয়ে ফিরে আসি। আমরা আসার পর তারা জাল দিয়ে মাছ ধরে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা। তারা ঘেড়ের বাধ ভেঙে আরো লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট করে। আমি এ বিষয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি সুষ্ঠু বিচারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাই। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলম জানান লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত ঘটনাস্হল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান