হোমনার দুলালপুরে আওয়ামীলীগের ভাঙচুর, অগ্নিকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

হোমনার দুলালপুরে আওয়ামীলীগের ভাঙচুর, অগ্নিকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

সারা দেশে আওয়ামীলীগের ভাঙচুর, অগ্নিকান্ড, নৈরাজ্য ও সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লার হোমনার দুলালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয় হতে দুলালপুর বাজারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। এসময় সবাই মুখে মুখে আওয়ামীলীগ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান মিছিল দিতে থাকে। প্রতিবাদ মিছিলটি দুলালপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দুলালপুর ব্রীজে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদ, বিএনপির সমর্থিত দুলালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজিব সওদাগর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, কৃষকদলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান, শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল মিয়া প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ দীর্ঘ ১৭ বছর তারা নৈরাজ্য, অগ্নিকান্ড ও সন্ত্রাসী কার্যক্রম করার পরও তাদের এসব কর্মকান্ড থামেনি। তাদের কার্যক্রম নিষিদ্ধ। তারাপরেও তারা ভাঙচুর জ্বালাও, পুড়াও সন্ত্রাসী আগ্রাসন কর্মকান্ডে মেতে উঠছে। আমরা এসবের তীব্র প্রতিবাদ জানাই। তাদের কে হুশিয়ারি করে বলেন তাদের কে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তাদের সকল ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকান্ডের কঠোর জবাব দেওয়া হবে ও তা দমন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ সভাপতি মোঃ শাহজালাল প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া প্রধান, ইউপি সদস্য মাতু মিয়া মেম্বার, সাবেক ইউপি সদস্য কালা মেম্বার, সাবেক ইউপি সদস্য দাদন মেম্বার, কৃষকদলের সহ সভাপতি আব্দুল্লাহ প্রধান, সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, মিঠাইভাঙ্গা ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জাকির হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক লিটন উদ্দিন মোল্লা, বিএনপি নেতা আবদুল জলিল, দবির উদ্দিন সরকার, ঝগড়ারচর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমাস মাসুদ, ঝগড়ারচর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ মনির হোসেন, কৃষকদল নেতা ছোটন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল প্রমুখ। এছাড়াও দুলালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ