ময়নামতির সাবেক ইউপি সদস্য শামীম আটক, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও স্বচ্ছ তদন্তের দাবি

ময়নামতির সাবেক ইউপি সদস্য শামীম আটক, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও স্বচ্ছ তদন্তের দাবি
ছবি : সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ময়নামতি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শামীমকে আটকের খবরে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অনেকের কাছে তিনি দুখী ও অসহায় মানুষের কাছের মানুষ হিসেবে পরিচিত। বিগত সময়ে মাদকবিরোধী কর্মকাণ্ডসহ নানা ইতিবাচক উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকার কথাও স্মরণ করছেন স্থানীয়রা। পাশাপাশি একজন সৎ ব্যবসায়ী ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে তাঁর ভাবমূর্তির কথা উল্লেখ করে এই গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অনেকে। ​ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চলছে নানা বিশ্লেষণ ও জিজ্ঞাসা। স্থানীয়দের প্রত্যাশা, গ্রেপ্তারের নেপথ্যে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা থাকলে তা পরিষ্কার করা হোক এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উঠে আসুক। সব শ্রেণি-পেশার মানুষের জন্য আইনের সমান প্রয়োগ ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন এলাকাবাসী।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ