কবি লেখক, রোকসানা আক্তার মণি জীবনী পরিচয়
দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার অন্তর্গত মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজির তালুক গ্রামের সম্ভ্রান্ত পরিবারের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য ল্যাঃ কর্পোরাল(অবঃ), মরহুম জহুরুল হক,তাঁহার স্ত্রী সেমোনা আফরোজা তাঁদের কন্যা সন্তান রোকসানা আক্তার মণি, তিনি চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী (বি. এস.এস) অধ্যায়ন করেছেন। রোকসানা আক্তার মণি শৈশব, কৈশোর গ্রামে বেড়ে উঠা নমনীয়তা সভাবের শান্ত মনের মানুষ, কবি ও লেখক,সমকালীন বাংলা সাহিত্যের একজন প্রতিশ্রুতিশীল কবি,যাঁর লেখনী দেশপ্রেম, মানবতা,বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ এবং সত্যনায়ের চেতনায় সমৃদ্ধ। বাবা,মায়ের শৃংখলায় ও বীর মুক্তিযোদ্ধার, আদর্শে বেড়ে ওঠা এই লেখক, কবির সৃষ্টিকর্মে মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালো বাসা আত্মমর্যাদা ও মানবিক মূল্যবোধের দীপ্ত প্রকাশ ঘটে, তাঁর বিশ্বাস-শব্দ শুধু অনুভূতির ভাষা নয়,মানুষের হ্নদয় জাগিয়ে তোলার এক অনন্য শক্তি। কবির আরও ভালো দিক সুদৃঢ় ভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে,যাহা সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবে।তাঁর এই উদারতার বিশাল মনের মানুষ অসহায় মানুষকে সাহায্যে সহযোগিতা করে থাকে। এই কবির কয়েকটা কবিতার নাম উল্লেখযোগ্য, অগ্নিবীণা আহ্বান কবিতা,অগ্নি একুশ।কবির উজ্জ্বল ভবিষ্যত জীবন সুখী হোক।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া