মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন এড.মোঃ মাসউদ

মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলেন এড.মোঃ মাসউদ
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

সারাদেশে ধাপে ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় আগামী ২১ মে ২য় ধাপে নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন(সিইসি)।  সে অনুযায়ী গত রবিবার(২১ এপ্রিল) মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন,পরিচ্ছন্ন রাজনীতিবিদ,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য,নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্য ও পঞ্চাশকুঁড় দাখিল মাদ্রাসার গভর্নিং বডি,র সভাপতি,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক,আই.পি টিভির  সম্পাদক,সাংবাদিক মোঃশফিকুল ইসলাম এর শ্রদ্ধাভাজন বড় ভাই,সৎ চরিত্রের অধিকার ,জনাব এড.মোঃমাসুদুর রহমান মাসঊদ। আজ মঙ্গলবার(২৩ এপ্রিল) প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাচাই সম্পন্ন হয়। চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগীতা ও মূল্যবান ভোট কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম