মাননীয় প্রধানমন্ত্রী,র স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে আমি সব সময় কাজ করে যেতে চাই-চেয়ারম্যান প্রার্থী,এড.মো.মাসউদ

মাননীয় প্রধানমন্ত্রী,র স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে আমি সব সময় কাজ করে যেতে চাই-চেয়ারম্যান প্রার্থী,এড.মো.মাসউদ
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

আওয়ামী পরিবার থেকে বেড়ে ওঠা জনাব এড.মোঃ মাসুদুর রহমান মাসউদ তিনি বর্তমানে বঙ্গবন্ধু  আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য,নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্য ও পঞ্চাশকুঁড় দাখিল মাদ্রাসার গভনিং বডি,র সভাপতি।তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।যিনি করোনা কালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো,অসহায় ছাত্রদের অর্থনৈতিক সহযোগিতা সহ নানা সামাজিক কাজ নিজেকে নিয়োজিত রাখেন। এভাবে তিনি জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোহরদী উপজেলা চষে বেড়াচ্ছেন।ষষ্ঠ উপজেলা নির্বাচনের,দ্বিতীয় ধাপে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল)যাচাই-বাচাইয়ে এড.মো.মাসউদ এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা, জনাব মো: মুশফিকুর রহমান।বর্তমানে তিনি হাট -বাজার, মসজিদ- মাদ্রাসা সহ সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে মানুষের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে যাচ্ছেন। তিনি সদা হাস্যোজ্জ্বল মেধাবী ছাত্র ছিলেন। এ বিষয়ে এড. মো. মাসউদ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে আমি সব সময় কাজ করে যেতে চাই, তাই সাধারণ জনগণকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম