ঢাকায় শিক্ষা সচিবের সাথে ডক্টর হোসনে আরা বেগম এর সৌজন্য সাক্ষাৎ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ শিক্ষাবিদ, সমাজ সেবক, বর্তমান যুব সমাজের পদ প্রদর্শক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ২৪ এপ্রিল ঢাকায় শিক্ষা সচিব মোঃ সোলেমান খান এর অফিসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় শিক্ষা সচিব মোঃ সোলেমান খান শিক্ষার মান উন্নয়ন বিষয়ক নানা দিক নির্দেশনার উপর আলোচনা করেন। আলোচনায় অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম বলেন বর্তমান শিক্ষার গুণগতমান, শিক্ষা বিস্তার, শিক্ষার ভীত মজবুতীকরণ বিবেচনায় প্রকাশনা শিল্পের সংকোচন করার ফলে কাগজের আবশ্যকতা হ্রাস পেয়েছে। ফলে দেশের চলমান রিসাইকেলিং নিউজপেপার উৎপাদন কলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর প্রভাবে শিক্ষার দৃঢ়তা,পাণ্ডিত্য হ্রাস, মোবাইল ফোন ও ডিজিটাল শিক্ষা পদ্ধতির জন্য স্বাস্থ্য বিপর্যয়, কোমলমতি শিক্ষার্থীদের বিকৃত আচরণ, গ্রন্থবিহীন, বই ও বই পড়ার অভ্যাসহীন স্বভাব,পারিবারিক ও সমাজের সাথে অপ্রত্যাশিত আচরণ বৃদ্ধি পাবে। তিনি বলেন পেপার মিলের কাঁচামাল উচ্ছিষ্ট কাগজ সংগ্রহকারী ও মিলের শ্রমিক অর্ধলক্ষাধিক যু্ব জনগোষ্ঠী, নারী-পুরুষের বেকারত্ব বৃদ্ধি পেয়ে পরিবেশের নির্মলতা ব্যাহত হবে। আলোচনা শেষে মাননীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান, খোন্দকার মিসবাহুল হক রন্টু আলোচনায় অংশ নেয়। এ সময় টিএমএসএস রচিত মুজিব জন্ম শতবর্ষ পুস্তিকাটি অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম শিক্ষা সচিব মোঃ সোলেমান খান কে প্রদান করেন। আলোচনায় সচিব কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, টিএমএসএসের কর্মকর্তা, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান