শিবপুর পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
২৭ ইং এপ্রিল,শনিবার নরসিংদী জেলা শিবপুর পৌরসভা এর ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের মনের আশা পূরণ করলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা । শিবপুর পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগ এর একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলাপ আলোচনা করে জানা যায়, দীর্ঘ এক বৎসর যাবত বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ , একত্রে গোপালগঞ্জ টুংগীপাড়া গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাহার সপরিবারের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করার জন্যে শিবপুর পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বহুবার চেষ্টা করেও তাদের মনের আশা পূরণ হয় নাই ,অবশেষে নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লার সর্বাঙ্গীণ সহযোগিতায়, শিবপুর পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ নরসিংদীর শিবপুর হইতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধু কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সহ পরিবার ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এবং টুংগীপাড়া এলাকা পরিদর্শন ও পদ্মা সেতু ভ্রমণ করতে সক্ষম হয়েছেন। নরসিংদীর জেলা আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা বলেন আপনারা যে কোন ভালো কাজের প্রয়োজনে ,যে কোন সময় আমার সহযোগিতার হাত , আপনাদের জন্য উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ ।দোয়া পরিচালনা করেন মোঃ কামাল হোসেন প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন