ঘোড়াধাপ সাথী হিমাগারে অতিরিক্ত চার্জ, ব্যবসায়ীদের উত্তেজনা, ৫০ হাজার টাকা জরিমানা
দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী সাথী হিমাগার-২ অতিরিক্ত আলুর সার্ভিস চার্জ নেওয়ার ঘটনা ঘটেছে। এতে আলু ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, আলু মৌসুমে এলাকার ব্যবসায়ী ও কৃষকেরা আলু সংরক্ষণ রাখতে সদরের হাজরাদিঘী সাথী হিমাগার-২ (কোল্ডস্টোর) এ রাখেন। তারা প্রতি বছরের ন্যায় এবারও চলতি মৌসুমে নির্ধারিত রেট অনুযায়ী ব্যবসায়ীরা প্রতি বস্তা ২৮০ এবং কৃষকেরা ৩০০ টাকা বস্তা হিমাগার কর্তৃক আলোচনা করে চুক্তি মোতাবেক রাখেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ২ আলু ব্যবসায়ী ৩ ট্রাক আলু সাথী হিমাগার থেকে খালাস করতে যান। আলু গুলো ট্রাক লোড দিয়ে হিমাগারের রেট অনুযায়ী সার্ভিস চার্জ দিতে গেলে হিমাগারের ম্যানেজার ইউসুফ আলী জানান, প্রতি বস্তা আলু ৫০ টাকা অতিরিক্ত দিতে হবে। এসময় ব্যবসয়ীরা জানান, আমরা ২৮০ টাকা বস্তা চুক্তি করে হিমাগারে আলু রেখেছি হঠাৎ কোন যুক্তি বা আলোচনা ছাড়ায় ৫০ টাকা অতিরিক্ত দেবো কেন। এসময় বিষয়টি আলু ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে পড়লে সেখানে একে একে অনেক ব্যবসায়ী জড়ো হন। একপর্যায়ে তারা হিমাগার ঘেরাও করে আগের দাম নেওয়ার প্রতিবাদ জানান। এরপর ব্যবসায়ী ও কৃষকদের তোপের মুখে পড়লে ম্যানেজার করিম ইউসুফ খান আগের রেটে আলু গুলো খালাস করা হবে বলে জানান। সংবাদ পেয়ে রাতেই সদর থানার এসআই জাহিদ হাসান ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত আলু ব্যবসায়ী ও কৃষকদের শান্ত করেন।
এরপর বুধবার বিকাল ৩টায় বগুড়া সদর উপজেলা কমিশনার ((ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম ঘটনাস্থলে এসে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা পেয়ে তিনি সাথী হিমাগারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আলু ব্যবসায়ীএ্যাসোশিয়েশনের সভাপতি শাহতদ হোসেন, সাধারন সম্শাপাদক শাহজাহান আলী, রোমান আলী, আবু শাহীন, ফরিদ উদ্দীন, আব্দুল মোমিন, জাফর আলী, শাহীনুর ইসলাম, রফিকুর ইসলাম, আশরাফুল আলী, ওমর ফারুক, আবেদ আলী, ছাইফুল ইসলাম, জয়নাল আলী প্রমূখ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম