সকল দলের সাথে মিলেমিশে জনগনের কল্যানে কাজ করতে চাই (আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা)
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলায় ২ইং মে বৃহস্পতিবার সকাল ১১ টায়,শহীদ আসাদ কলেজ মাঠে জনগনের নেতা, আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্যসচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব আরিফুল ইসলাম মৃর্ধা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা,সাবেক জয়নগর ইউপি চেয়ারম্যান, সাবেক নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ,আব্দুল রশীদ মাস্টার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে দলমত নির্বিশেষে আপামর জনতা যোগ দেন। প্রধান অতিথি, তার বক্তব্যে বলেন,আপনারা কেউ ভয় পাবেন না, নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যাবেন। ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি।বর্তমানে আগের তুলনায় আমরা অনেক শক্তিশালী সুষ্ঠ নিরপেক্ষ ভোট হবে। প্রশাসন আমাদের সহোযোগিতা করছে। প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে করে কেউ ভোটচুরি না করতে পারে।আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে শিবপুর উফজেলার উন্নয়নে কাজ করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন