৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম পর্যায়ের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম পর্যায়ের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

সোমবার (০৬ মে-২০২৪ খ্রিঃ) নরসিংদী পুলিশ লাইন্সে  জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম পর্যায়ের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।  

উক্ত ব্রিফিং প্যারেডে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম পর্যায়ের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড উপলক্ষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগণের জানমাল রক্ষায় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে। নরসিংদীবাসী যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে দায়িত্ব পালনে নরসিংদী জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে  দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন পুলিশ সুপার। 

উক্ত ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এ. এম. ফজল-ই- খুদা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, এএসপি, শিবপুর সার্কেল জনাব মোঃ মেসবাহউদ্দিন, সরকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল জনাব আফসান-আল-আলম, কোট পুলিশ পরিদর্শক, ডিআইও (১), ওসি ডিবি, সকল থানার অফিসার  ইনচার্জগণসহ নরসিংদী জেলা এবং পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম