মনোহরদীতে প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

মনোহরদীতে প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

মঙ্গলবার (৭ মে) সকালে নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নরসিংদী জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন মনোহরদী এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জনাব হাছিবা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ(আইন ও নীতি)এনডিসি সদস্য,জনাব নাজমা বেগম।মূলপ্রবন্ধ উপস্থাপনকারী হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা কার্যালয় এর নিরাপদ খাদ্য কর্মকর্তা,জনাব ফারজিয়া হক। এ সময় নরসিংদী জেলা কার্যালয় এর নিরাপদ খাদ্য কতৃপক্ষের অন্যান্য কর্মকর্তা,মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকামণ্ডলী উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম