গোবিন্দগঞ্জ পৌর ১ নং ওয়ার্ড জঙ্গলমাড়া ও বোয়ালিয়া দক্ষিণপাড়ায় মোটরসাইকেল মার্কার নির্বাচনী প্রচারণা
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
আগামী ২১শে মে আসন্ন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রাধানের মোটরসাইকেল মার্কার নির্বাচনে প্রচারণা কে কেন্দ্র করে গোবিন্দগঞ্জের পৌর ১ নং ওয়ার্ড জঙ্গলমাড়ায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা জনাব মোঃ মোকাদ্দেস আলী প্রধান বাদু।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাদ মন্ডল,বাংলাদেশ যুবলীগ গোবিন্দগঞ্জ পৌর শাখার যুগ্ন আহবায় মোঃ রফিকুল ইসলাম প্রধান সোহেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আল মামুন সরকার, পৌর যুবলীগ সদস্য মোঃ মেহেদী হাসান নয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ফারাদিন ইসলাম ফরহাদ, মোঃ আল সাবা, গোবিন্দগঞ্জ পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরকার মোঃ মশিউর রহমান পান্নু প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার নারী-পুরুষ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু