শিবপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক উধাও
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর পৌর এলাকার বান্দারদিয়া গ্রামের গ্রামের বাছেদ মিয়ার ছেলে তারিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো তার। তারিকুল বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করতো । মেয়েটি বিয়ের কথা বললে,প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। নিরুপায় হয়ে তারিকুলের বাড়িতে এসে উঠেছে মেয়েটি। বিয়ে না করা পর্যন্ত সে বাড়ি ছাড়বে না বলেও জানায় মেয়েটি। এই ঘটনায় সরেজমিনে গিয়ে তারিকুলকে বাড়িতে পাওয়া যায়নি।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন