শেরপুর ডিসি উদ্যানে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৪ উদ্বোধন করলেন এমপি ছানু।
দৈনিক বিজয় নিউজ শেরপুর প্রতিনিধিঃ
গত ১১ই মে শনিবার সকালে শেরপুর ডিসি উদ্যানে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উপলক্ষে বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করেন শেরপুর সদর আসনের এমপি আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। ডিসি উদ্যানের বিজয় মঞ্চে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবদুল্লাহ আল খায়রুম।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্ভোধন অনুষ্ঠানে বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করুনা দাস কারুয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব -উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ মনিরুল হাসান,শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী। অতিথিগণ উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ টি স্টল পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের প্রদর্শিত উদ্ভাবনী সম্পর্কে দল নেতাদের বক্তব্য শুনেন অতিথিগন।
দৈনিক বিজয় নিউজ/ সুলতান আহমেদ