কেশবপুরে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের অনুকূলে "দুদক"-এর দুই লাখ টাকা প্রদান।
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
কেশবপুরে ২০টি মাধ্যমিক বিদ্যালয় কতৃক পরিচালিত "সততা স্টোর"এ দুর্নীতি দমন কমিশন অর্থ প্রদান করেছে। সোমবার (১৩ মে-২৪) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে যশোর দুর্নীতি দমন কমিশন ও কেশবপুর উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ওই অর্থ প্রদান অনুষ্ঠানের আয়াজন করে। কেশবপুর উপজলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি রেজাউল করিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের যশোরের উপপরিচালক আল আমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, যশোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ, স্থানীয় বেসরকারি সংস্থার পরিচালক মোঃ রেজাউল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি সামছুন নাহার ও সুপ্রভাত বসু, সদস্য সৈয়দ আকমল আলী ও মাসুদা বেগম বিউটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১০ হাজার টাকা করে দুই লাখ টাকা প্রদান করেন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ