গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের মহিমাগঞ্জ শাখার শুভ উদ্বোধন

গাইবান্ধায়  গণ উন্নয়ন কেন্দ্রের মহিমাগঞ্জ শাখার শুভ  উদ্বোধন
ছবিঃ সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রে (জিইউকে) এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সংস্থাটির নির্বাহী প্রধান এম. আবদুস্‌ সালাম উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। ১৫ মে বুধবার দুপুরে মহিমাগঞ্জ বাজার মাস্টারপাড়া এলাকায় গণ উন্নয়ন কেন্দ্রের অফিস কক্ষে শালমারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, কচুয়া ইউপির চেয়ারম্যান লিয়াকত আলী, পূবালী ব্যাংক মহিমাগঞ্জ শাখা ব্যবস্থাপক সুসান আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম পলাশ, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু