মনোহরদীতে উপজেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এর ৩৫ তম জন্মদিন উদযাপন

মনোহরদীতে উপজেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এর ৩৫ তম জন্মদিন উদযাপন
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

মনোহরদী উপজেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি,কাজী শরীফুল ইসলাম শাকিল এর ৩৫ জন্মদিন উদযাপন করা হয়েছে। শুক্রবার( ১৭ মে) মনোহরদীতে অবস্থিত নূরজাহান হোটেল এণ্ড কমিউনিটি সেন্টারে কেক কাটার মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে সভাপতি,সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের অন্যান্য সম্পাদকমণ্ডলী,কার্যনির্বাহী সদস্য ও সম্মানিত  সদস্যদের কে নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। উক্ত জন্মদিন উদযাপন ও প্রীতিভোজ অনুুষ্ঠানে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজমিরী সুলতানা,সহ-সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদল ও মোঃতাজুল ইসলাম বাদল,যুগ্ম-সাধারণ সম্পাদক,মোঃআল-আমিন হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক মোঃশফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃসেলিম রেজা,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আল-মুমিন হোসেন সজিব,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল্লাহ্ বাবলু,ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমোঃএমরুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য শান্ত বণিক,সম্মানিত সদস্য ইব্রাহীম খলীল,মোয়াজ্জেম হোসেন প্রধান,সাফায়াত হোসেন দীপক,জয়ন্ত বণিক,পিংকী দাস,জাকির হোসেন,মোঃমাসুম,হিমেল মিয়া ও শিপন মিয়াসহ অন্যান্য সম্মানিত সদস্যমণ্ডলী,আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম