শিবপুরে এস, এস, সি, তে প্রথম স্থান অর্জন করলো আব্দুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যাপীঠ

শিবপুরে এস, এস, সি, তে  প্রথম স্থান অর্জন করলো   আব্দুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যাপীঠ
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শিবপুর উপজেলার আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এস,এস,সি পরীক্ষা-২০২৪ শিবপুর উপজেলায় প্রথম স্হান অর্জন করেছে। এসএসসি পরীক্ষা প্রথম স্থান অর্জন করায় বিদ্যাপীঠের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসএসসি পরীক্ষা ৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৩ জনই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৮ জন, জিপিএ ৪ পেয়েছে ৩৬ জন, জিপিএ ৩ পেয়েছে ১৪ জন, জিপিএ ২পেয়েছে ৫ জন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন