দীপশিখা স্কুলের ইতিহাস ও ঐতিহ্য।

দীপশিখা স্কুলের ইতিহাস ও ঐতিহ্য।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দীপশিখা মেটি স্কুল রুদ্রপুর,বিরল, দিনাজপুর গাছ-গাছালিতে ঢাকা, বাঁশ-বেত আর পলিমাটি দিয়ে গড়া এই স্কুলটি যেন এ যুগের শান্তিনিকেতন৷ এখানে বাচ্চারা পড়ে মনের আনন্দে, শেখে হাতে-কলমে প্রকৃতির ছায়ায়। জার্মানি ও অস্ট্রিয়ার ১০ জন ছাত্র ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় ১৯ জন শ্রমিকের সমন্বয়ে এই স্কুল নির্মিত হয়েছে। বাঁশ, মাটি, খড়, নারিকেলের দড়ি, তালের ডগা ইত্যাদি দেশীয় সরঞ্জামের নিখাদ বাঙালি স্থাপনা এটি । ২০০৭ সালে আগা খান স্থাপত্যকলা পুরস্কারে ভূষিত হয় দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে অবস্থিত দীপশিখা মেটি স্কুল । ভাবতে পারেন, এতো এতো উঁচু দালান, ভারী নাম আর জাঁকজমকে ঠাসা কিন্ডারগার্টেনের ভিড়ে এমন দৃষ্টান্তও আছে এদেশে!

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান