চিরিরবন্দরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্হায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তষ্ঠ আইইউডি-ইমপ্লান্ট গ্রহীতা কর্মশালায়- উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হক,,
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই স্লোগানকে সামনে রেখে,, দিনাজপুরের চিরিরবন্দর প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রাণীরবন্দরে, পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্হায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তষ্ঠ আইইউডি-ইমপ্লান্ট গ্রহীতা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব একে এম.শরীফুল হক। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ ডা: রেজাউল হক। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপ- পরিচালক জনাব মো: সাইফুল ইসলাম,পরিবার পরিকল্পনা দিনাজপুর। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মো: জাকিরুল ইসলাম, রাণীরবন্দর উপস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা: মো: জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি সহ ইউপি'র সকল সদস্যবৃন্দ। আয়োজনে: ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অনুষ্ঠান বাস্তবায়নে : উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, চিরিরবন্দর।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান