মনোহরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম)এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী পালিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
বৃহঃবার (৩০ মে) নরসিংদীর মনোহরদীতে উপজেলা বি.এন.পি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব)আসনের সাবেক সাংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা,জনাব আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আমিনুর রহমান সরকার দোলন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আয়েত আলী,আরিফুল ইসলাম ভূঁইয়া উপজেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সহ-সভাপতি খন্দকার আজিজুর রহমান সোহাগ,জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মাজারুল হক মনু,ফারুক আকন্দ,মনোহরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও কাউন্সিলর বাবুল আকন্দ, বিএনপির সদস্য ও কাউন্সিলর জনাবা শামসুন্নাহার, ওলামা দলের সভাপতি হাজী ওসমান মেম্বার,মৎসজীবি দলের সভাপতি লুলু মেম্বার,পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপন সহ পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম