বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী মৃত্যুতে প্রধান মন্ত্রীর শোক!

বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রশাক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী মৃত্যুতে প্রধান মন্ত্রীর শোক!

বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রশাক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানা।

প্রখ্যাত শিল্পী বাপ্পি লাহিড়ী ৯০ দশকের নৃত্য সঙ্গীতকে ভারতে  জনপ্রিয় করে তোলেন। তিনি আজ মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর।

মাত্র ১০ দিনের ব্যবধানে সঙ্গীত জগতের তিন নক্ষত্রপতন হলো। গত ৬ ফেব্রুয়ারি মারা যান সুর সম্রাট লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর মারা যাওয়ার ৯ দিন পর মঙ্গলবার ( ১৫ ফেব্রুয়ারি) মারা যান ভারতের প্রবাদপ্রতিম সংগীতশিল্পী সন্ধা মুখোপাধ্যায়।

তার বয়স হয়েছিল ৯০ বছর। সন্ধাকে হারানের একদিন পরই এল বাপ্পি লাহিড়ির মৃত্যুর দু:সংবাদ।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি