মোজাম্মেল হক,সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ঘোষণা
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
মোঃ সাহবুব আলম (ভাগিনা)এর সঞ্চালনায় জনাব মোঃআব্দুল হাকিম এর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতিক্ষার পর আজ ১লা জুন,২৪ইং শনিবার রাণীর বন্দর ষ্টান্ড কমিটির আয়োজনে, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজী নং-১১৬৭ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন জনাব মোঃ ফজলে রাব্বি,সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঢাকা। তিনি বলেন, "সাধারণ শ্রমিক এর সুখ মানে নেতাদের সুখ সুতরাং যারা নির্বাচিত হবে তারা যেন সাধারণ শ্রমিক এর পাশে থাকেন। বিশেষ অতিথি,দিনাজপুর জেলা কমিটির সকল নেতৃবৃন্দ। ও রাণীর বন্দর ষ্টান্ড কমিটি নেতৃবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সহ সম্পাদক শেখ বাদশা বলেন," আমি সাধারণ শ্রমিক এর সুখ দুঃখে পাশে আছি এবং আজিবন থাকবো। সভাপতিত্ব করবেন,জনাব মোঃআব্দুল হাকিম,সভাপতি দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।সভাপতিত্ব করবেন,জনাব মোঃআব্দুল হাকিম,সভাপতি দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। তিনি বলেন," সাধারণ শ্রমিকদের মূল্যায়ন করতে হবে। বক্তব্য শেষে সভাপতি, মোজাম্মেল হক সহ সভাপতি,মোঃশাহ জাহান আলি, সম্পাদক,জাহাঙ্গীর আলম সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। আয়োজনে,রানীর বন্দর মোটর পরিবহন শ্রমিক ষ্টান্ড কমিটি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান