শিবপুরে লোডশেডিং জনজীবন বিপর্যস্ত

শিবপুরে লোডশেডিং জনজীবন বিপর্যস্ত
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এ দীর্ঘদিন যাবৎ দিনরাত্রি অনবরত লোডশেডিং এ জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শিবপুর জোনাল অফিস এর ডিজিএম এর কাছে লোডশেডিং এর ব্যাপারে জানতে চাইলে, তিনি বলেন, সরকারীভাবে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং দিয়ে চালাতে হচ্ছে। কিন্ত ২৪ ঘণ্টায় ভালোভাবে দুই ঘণ্টা ও বিদ্যুৎ পাওয়া যায় না। তাহলে বিদ্যুৎ বিল প্রতি মাসে কেন এতো বেশি আসে! শিবপুর পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা, কর্মচারীরা সবাই দুর্নীতিতে আছন্ন। গ্ৰাহকসেবার নামে ভৌতিক বিল দিয়ে জনগনের সাথে প্রতারনা করছে। এই অসহনীয় গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় স্কুল কলেজ এর শিক্ষাথীরা ঠিকভাবে পড়ালেখা করতে পারছেন না। ব্যাবসায়ীরা বিদ্যুৎ না থাকায় চরম লোকশানের মধ্যে দিন যাপন করছে। এই চরম বিদ্যুৎ সংকট থেকে মুক্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ নাগরিক দের যানমালের নিরাপত্তা দিতে বিদ্যুৎ এর লোড শেডিং থেকে আমাদের রক্ষা করুন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন